Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
  • দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
  • মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি বন্দ, হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কালিগঞ্জ উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ফুলতলা মোড় হতে কালিগঞ্জ সাতক্ষীরা সড়কের তারালী মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি ফুলতলা মোড়ের গোলচত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলন কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সহ-সভাপতি রনজিত সরকার, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ও হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশিত সেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার কোষাধ্যক্ষ বরুন ঘোষ, ইলা দেবি মল্লিক, গোপিরঞ্জন, ছাত্র প্রতিনিধি প্রদিপ ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি অশোক, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র, কুশুলিয়ার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চন্দ্র, নির্যাতিত পরিবারের সদস্য পূর্ব নারায়নপুরের লিপিকা সরকার ও কৃষ্ণনগরের সুশান্ত ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন দেশব্যাপি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। সরকার পরিবর্তন হলেই হিন্দুরা নির্যাতিত হয়, এটা বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

আমাদের নিরপত্তা নিশ্চিত করতে হবে। তারা উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ও তাদের উপাসনালয়ের নিরাপত্তায় উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপির প্রশংসা করে বলেন তারা আমাদের বাড়ি-ঘর ও পূজা মণ্ডল দুস্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য পাহারা দিচ্ছেন কিন্তু আমরা চাই মসজিদ গুলো যেমন পাহারা দেওয়ার প্রয়োজন হয়না আমাদের উপাসনালয়গুলো তেমন পাহারা ছাড়া নিরাপদ থাকবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা।

সভাপতি তার বক্তব্য উপজেলাতে দুষ্কৃতকারীরা কিছু বিচ্ছিন ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে পুনরায় যেন কোন প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সক্রিয় ও সজাগ থাকার আহবান জানিয়ে দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে শাস্তির আহবান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার

মার্চ ১১, ২০২৬

দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট

মার্চ ১১, ২০২৬

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.