Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১২, ২০২৪

যশোরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রেড টাউন রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের পেশাজীবী থানা শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সৎ ব্যবসায়ীরা পরকালে জান্নাতে আমাদের প্রিয় নবীর পাশেই অবস্থান করবেন বলে ঘোষণা করা হয়েছে। অতএব, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের সততা এবং নৈতিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবার আহবান জানান তিনি।

জেলা আমির তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী দুঃশাসনের দীর্ঘ সময়ে ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানী এবং চাঁদাবাজীর শিকার হয়েছেন। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। এই সেক্টরে চাঁদাবাজি, হয়রানী এবং কোন প্রকার বাধা প্রদান আমরা বরদাশত করবো না। ব্যবসায়ীদের সাথে নিয়ে জামায়াতে ইসলামী দেশের উন্নয়ন তরান্বিত করতে সচেষ্ট রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। মতবিনিময়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবন্দ অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.