Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৫, ২০২৪

ঝিকরগাছায় দরজা আটকে মেম্বরের ঘরে দুর্বৃত্তের আগুন, শিশুসহ দগ্ধ ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ঝিকরগাছায় দরজা আটকে মেম্বরের ঘরে দুর্বৃত্তের আগুন, শিশুসহ দগ্ধ ৪
তিনি আরো জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সাথে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।
ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত দুইটার দিকে তারা আগুন ও চিল্লাচিল্লি শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জালিয়েছে দুর্বত্তরা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে দগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.