Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Hoe u digitale accountfuncties rustig kunt bekijken
  • Retrobet App Mobile Experience Guide
  • Zo onderzoekt je digitale accountfuncties zorgvuldig
  • Zo bestudeert je virtuele spelregels aandachtig
  • Zo vergelijkt je virtuele spelcategorieën stapsgewijs
  • Zo overziet je online casinomenu’s stapsgewijs
  • Zo bekijkt u virtuele casinomenu’s rustig
  • Fish-Text_624
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ নিহতদের শ্রদ্ধা জানিয়ে কালীগঞ্জ বিএনপির দোয়া ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টু। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। এরপর বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেল্টু ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে এ ঐতিহাসিক বিজয়টি ধরে রাখতে হবে। কিন্তু এ বিজয়কে নস্যাৎ করতে একটি যড়যন্ত্রকারী মহল দখল, হাঙ্গামা, লুটের পায়তারা করছে। তিনি বলেন, কেউ কারো প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ন হবেন না। লুটেরা সন্ত্রাসীদের বিএনপিতে ঠাই নাই। কেউ চাদাবাজি করতে গেলে তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন। আমরা জনগনের পাশে আছি থাকব।

কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পত্নী মুরশিদাজ্জামান পপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তবিবর রহমান মিনি, মোস্তফা আব্দুল জলিল, হারুন অর রশিদ মোল্ল্যা ও বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল গাফ্ফার। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন। এছাড়াও সমাবেশে কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.