Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৭, ২০২৪

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার।

সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, জয়েন সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, কালীপদ রায়, সাংগঠনিক সম্পাদক হিরু লাল বিশ্বাস, প্রভাষক রতন অধিকারী, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’। জামায়াতে ইসলাম সুশৃঙ্খল একটি দল। আমাদের দলের সদস্য যদি কোন অপরাধ কর্মকান্ডের জড়িত হয় আমাদের জানাবেন, আমরা তার বিহিত করবো।

যেসব হিন্দু ভাইয়েরা ভয়ে বাড়ি ফিরতে পারছেন না, তাদের নাম পরিচয় দিলে আমরা তাকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করবো।

আপনাদের প্রত্যেক পূজা পার্বণ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন হলে প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের সার্বিক সহযোগিতা করবো। সবাই মিলেমিশে কাজ করলেই বাংলাদেশকে উন্নতির শিখরে নেওয়া সম্ভব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.