Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

উপশহরে প্রতিবাদ সভা
banglarbhoreBy banglarbhoreAugust 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সাঙ্গপাঙ্গুরা এদেশের রয়ে গেছে। দেশ নিয়ে তারা ঘৃণ ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র থেমে নেই। যে কোন মূল্যে শেখ হাসিনা ও তার দোসরদের ঘৃণা ষড়যন্ত্র রুখে দিতে হবে।

যশোর সদর উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার বিলকিসসহ পরিবারের সদস্যদের আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে সদর উপজেলা মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপশহর বি-ব্লক বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিগত দিনে ঘৃণীত শেখ হাসিনার অবৈধ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না। প্রতিটি মুহুর্তে প্রাণহানির আশংকায় ছিলাম। দেশের নারীদেরও প্রতিনিয়ত নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে।

আপাতত সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটলেও, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে বিচরণ করছে। তাদের হাতে অনেক অবৈধ অস্ত্র আছে, যা উদ্ধার হয়নি। তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এবারের কোটা বিরোধী আন্দোলনে পুরুষের পাশাপাশি মহিলাদের অংশ গ্রহণ ছিল বিস্ময়কর। এই সমবেত শক্তিকে ধরে রেখে আগামীতে দেশের যে কোন অপশক্তিকে রুখে দিয়ে দেশ থেকে চিরতরে স্বৈরাচার, ফ্যাসিজম উৎখাত করে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ইনশাল্লাহ।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খান। সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুবদল নেতা বুলবুল চৌধুরী, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, মহিলা দল নেত্রী শাহনারা পারভিন, আনোয়ারা বেগম, রিজিয়া পারভিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভিন শেলী ও মহিলা দল নেত্রী সুফিয়া মাহমুদ রেখা। পরে মহিলা দল নেত্রীবৃন্দ সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

August 25, 2026

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

August 25, 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.