Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিএনপির টিকিট পেতে যা লাগবে
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দরজা আটকে ঘরে আগুন দগ্ধ ইউপি মেম্বরের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দেয়ার ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে সেখানে তার দগ্ধ স্ত্রী মুক্তা বেগম (৩২) ও ছেলে মেহেমিদ খাঁন (৩) চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি।

গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামের বাসিন্দা শাহেদুর রহমান শিপলু জানান, রাত ১২টার দিকে তালিমুল মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এতে অগ্নিদগ্ধ হন ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)। দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল।

পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি আরো জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সাথে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দগ্ধ তিনজনকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে অগ্নিদগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন’র মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বিএনপির টিকিট পেতে যা লাগবে

    November 9, 2026

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.