Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৬, ২০২৪

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী আটক, ৩ বাংলাদেশি নারী উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয় । গতকাল রোববার রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের মাঝের চর কল্যানী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে। পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রোববার সন্ধ্যায় বিজিবি সদস্যরা হুদাপাড়া গ্রামের শেষ অংশে বাংলাদেশের অভ্যন্তরে ৩ নারীর অবস্থান নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে এলে শূন্যরেখার কাছাকাছি থেকে অজ্ঞাত ব্যক্তি পাখির ডাক দিয়ে সংকেত দিতে থাকে। নারীরা সংকেত বুঝতে না পারায় মানব পাচারকারী অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীদের কাছে চলে আসে। সে সময় মানব পাচারকারী তিনজন নারীকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়া শুরু করে। বিজিবি তাদের আটকের চেষ্টা করলে তারা ভারতের দিকে দৌড়ে পালাতে থাকে। মানব পাচারকারী শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক এবং তিন নারীকে উদ্ধার করে।

সাইফুল ইসলাম জানান, বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করে বিজিবির টহল দল। প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে, তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এদিকে এই তিন নারীকে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.