Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় মোস্তফা লুৎফুল্লাহ ও মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের আব্দুল গফুরসহ সাত বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা এড. মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে।

বুধবার সাতক্ষীরার আমলী আদালত-৪ এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মানিকনগর গ্রামের আব্দুল গফুর গাজী। আদালতের বিচারক অনিমা মন্ডল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করার জন্য কলারোয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন, নীলকন্ঠপুর গ্রামের আব্দুল আজিজ মাস্টার, মানিকনগর গ্রামের আব্দুর রহমান সানা ও আব্দুর রউফ সানা, খোর্দবাটরা গ্রামের হাবিব মাস্টার, মানিকনগর গ্রামের আকতার গাজী ও আমিরুল গাজী, উত্তর ক্ষেত্রপাড়ার রেজাউল বিশ^াস, নীলকণ্ঠপুর গ্রামের সিরাজুল গাজী, মারুফ দফাদার, আরাফাত দফাদার, আব্দুল শেখ, মোস্তাফিজুর শেখ, জয়নাল গাজী, মিজানুর সরদার, তবিবুর মোড়লসহ মোট ৪৮ জন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ জানুয়ারি উক্ত আসামিরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধ হয়ে বাদী আব্দুল গফুর এবং এ মামলার সাক্ষী সিরাজুল ইসলাম, আলমগীর মাস্টার, কামরুজ্জামান, আনোয়ার গাজী, নাছির সানা ও জোহর আলী দপ্তরীর বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এছাড়া আসামিদের বিরুদ্ধে হত্যা, গুম, খুন ও নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করা হয় ওই মামলায়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. এটিএম বাসারুতুল্লাহ আওরঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.