Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সাড়ে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
  • মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা
  • চৌগাছায় আগুনে পুড়ে ছাই দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
  • ঝিকরগাছা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • যশোরে ‘চশমা সাইদ’র গলাকাটা মরদেহ উদ্ধার
  • সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
  • যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন সেই রিনা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৮, ২০২৪

যশোরে কলেজ ছাত্রকে গুমের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোলে রেজোয়ান নামে এক কলেজ ছাত্রকে অপহরণ ও গুমের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার নামে মামলা হয়েছে। বুধবার দুপুরে রেজোয়ানের ভাই রিপন হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাবেক ওসি অপূর্ব হাসান, ওসি তদন্ত খন্দকার শামীম আহমেদ ও এসআই নূর আলম। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানার ওসিকে আদেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে রেজোয়ান বাগআঁচড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র ছিলো। ২০১৬ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে সে বেনাপোল ভূমি অফিসের পাশে রেজাউলের চায়ের দোকানে চা পান করছিলো। এ সময় বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম ও অপর একজন মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। এরপর রেজোয়ানের নাম জানতে চায়। নাম বললে-তোকেই খুঁজছি বলে মোটরসাইকেলে উঠতে বলে। এরপর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন থানায় গেলে ওসি অপূর্ব হাসান তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। অন্যথায় সকলকে গুম করা হবে বলে হুমকি দেন। পরবর্তীতে ৭ আগস্ট রেজোয়ান নিখোঁজ উল্লেখ করে জিডি করতে গেলে ওসি তদন্ত খন্দকার শামীম আহমেদ লেখা সঠিক হয়নি বলে কাগজ ফেরত দেন। এরপর নিজের মনমতো একটা জিডি লিখে তা লিপিবদ্ধ করেন। ওই ঘটনার পর থেকে অদ্যবধি রেজোয়ানের কোন খোঁজ পাওয়া যায়নি। রেজোয়ানের পরিবারের ধারণা পুলিশ আটকের পর তাকে হত্যা করে লাশ গুম করেছে। ওইসময় পরিবেশ অনুকূলে না থাকায় ওই ঘটনায় মামলা করতে পারেনি তার পরিবার। বর্তমানে প্রেক্ষাপট অনুকূলে আসায় ন্যায়বিচার পেতে এ মামলা করেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সাড়ে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ

মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

চৌগাছায় আগুনে পুড়ে ছাই দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.