Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাকরি জাতীয়করণ দাবি যশোরে নকল নবিশদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়। এ সময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা।
কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আলী আকবর, সদর উপজেলা সভাপতি শিমুল আক্তার, সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র চারজন স্থায়ী কর্মচারি নিয়ে চলতে পারে না। আমরা জেলায় ৩৫০ থেকে ৪০০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোনো সরকারি বেতন ভাতা পাই না। সরকার দলিল গ্রহিতার কাছ থেকে ৬০ টাকা নিয়ে থাকে। কিন্তু আমাদের পারিশ্রমিক বাবদ মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে দলিল বালাম বইতে লিপিবদ্ধ করি। সরকারে কোষাগারে ২৪ টাকা জমা হয়। এ জন্য অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করতে হবে। আমাদের দাবি আদায় না হলে আগামিতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

এ সময় নকলনবিশরা আরো বলেন, সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আজ লড়াই শুরু হয়েছে। আমরা নকল নবিশরাও সবাই এক দফা দাবিতে রাস্তায় নেমে এসেছি। সরকারের রাজস্ব আদায়ে আমরা নকল নবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.