Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিএনপির টিকিট পেতে যা লাগবে
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাজার দরে আগুন যশোরে মোটা চাল নিয়ে সিন্ডিকেটের কারসাজি

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোরে চালের বাজার সিন্ডিকেটের কবলে। দাম বেড়েছে সব ধরনের চালের। মোটা চালের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে চক্রটি। চড়া দামে চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা। বাজার তদারকিতে নেই কার্যকর পদক্ষেপ। এদিকে, দেশে বন্যা ও জলাবদ্ধতা ধানের আবাদ ব্যাহত হওয়ার শংকা রয়েছে। এতে ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বাজারে চালের দাম আরও বৃদ্ধির আশংকা তৈরি হয়েছে।

মঙ্গলবার যশোরের চালের বাজার ঘুরে জানা গেছে, যশোর শহরে কেন্দ্রীয় চালের যোগানদাতা এলিট রাইস নামে একটি প্রতিষ্ঠান। মূলত এই প্রতিষ্ঠান থেকে চাল ক্রয় করে বিক্রেতারা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত মাসের তুলনায় চলতি মাসে সব ধরনের চালে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। বাজারে মোটা চালের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ফলে মিল থেকে মোটা চাল কম পাচ্ছেন পাইকার ব্যবসায়ীরা। যার প্রভাবে বাজারে যেমন মোটা চালের সরবরাহ কমেছে তেমনি দামও বেড়েছে।

পাইকারি বাজারে এক কেজির প্যাকেট এ্যারোমেটিক ও এলিট এ্যারোমেটিক চাল বিক্রি হচ্ছে ১১২ টাকা দরে। এছাড়া প্রতিকেজি আতপ চিনি গুড়া ১০৪ টাকা, সোনালী সুগন্ধি ৬৯ টাকা, বোল্ডার ৬৫ টাকা, মোটাআতপ ৪৪ টাকা ৮০ পয়সা, সোনালী বাসমতি ৬৬ টাকা ৮০ পয়সা, স্বর্ণা ৫১ টাকা ৮০ পয়সা, সোনালী মিনিকেট ৬২ টাকা ৮০ পয়সা, সোনালী কাজললতা ৫৭ টাকা ২০ পয়সা, সোনালী আঠাশ ৫৫ টাকা ৮০ পয়সা। সিদ্ধ চালের মধ্যে বাংলামতি ৮৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট ৬৪ টাকা ৮০ পয়সা, কাজললতা ৬২ টাকা ৮০ পয়সা, আঠাশ ৫৮ টাকা ৮০ পয়সা। খুচরা বাজারে প্রতিকেজি স্বর্ণ ও রত্না ৫২ টাকা, আঁঠাশ ৬০ টাকা, মিনিকেট ৬৬ টাকা, বাশমতি ৮৫ টাকা, তেষট্টি চাল ৭০ টাকা।

আর. জি. রাইস নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অধীর অধিকারী বলেন, গত মাসের তুলনায় এ মাসে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ১ টাকা বেড়েছে। মোকাম থেকে যে দামে কিনি তার থেকে ২ টাকা লাভে বিক্রি করতে হয়। এখনও খুচরা বাজারে চাউলের সংকট দেখা যায়নি। সামনে কি হবে বলা যাচ্ছে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অন্য এক ব্যবসায়ী বলেন, যশোরে মুল্লুক চাঁদের ব্যবসা প্রতিষ্ঠান এলিট রাইস একচেটিয়া ব্যবসা করে। শহরে একটাই চালের মোকাম। সে যে দামে চাল ছাড়বে তার উপর খুচরা বাজার নির্ভর করবে।

খুচরা ক্রেতা নূর ইসলাম বলেন, চালের দাম বেড়েছে। বাজারে মোটা চাল পাওয়া যাচ্ছে না। মোটা চাল একটু কম দামে কেনা যায়। সেটাও পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলিট রাইসের এক কর্মচারী বলেন, মোটা চাল মিল মালিকরা দিচ্ছে না। বাজারে মোটা চালের সংকট। চালের দাম খুব বেশি বাড়েনি। যথেষ্ট মজুত আছে। আশা করা যায় চালের সংকট হবে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বিএনপির টিকিট পেতে যা লাগবে

    November 9, 2026

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.