Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রকাশ্যে তেল চুরি : ‘শ’ আদ্যাক্ষরের সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ চেষ্টা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৫, ২০২৪Updated:সেপ্টেম্বর ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের রূপদিয়া এমকে ফিলিং স্টেশন এলাকায় প্রকাশ্যেই চলে আসছে জালানি চলে তেল চুরি। দীর্ঘদিন ধরে শহরতলীর রূপদিয়া এমকে ফিলিং স্টেশন এলাকায় একটি সিণ্ডিকেট খুলনা থেকে আসা তেলবাহী ট্যাংকলরী থেকে প্রকাশ্যে তেল চুরি করে চলেছে। স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এ সিণ্ডিকেটটির বিরুদ্ধে তাই কেউ কিছু বলতে সাহস পায় না। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দু’য়েকদিন থেমে থাকলেও ইদানিং আবার শুরু হয়েছে তেল চুরির কারবার। এতে করে ক্ষতির মুখে পড়ছেন তেল পাম্প মালিকরা।

স্থানীয়রা জানান, ওই এলাকার জাকির, আরিফ ও ইমরানের নেতৃত্বে একটি বড় সিণ্ডিকেট খুলনা থেকে তেল নিয়ে আসা তেলবাহী ট্যাংকারগুলোর চালকদের সাথে বিশেষ রফার মাধ্যমে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে তেল চুরি করে বিক্রি করে আসছে।

প্রতিদন শত শত ট্রাক থেকে কয়েক হাজার লিটার তেল চুরি করে ড্রামে ভরে বিক্রি করা হয় চোরা বাজারে। আর প্রকাশ্যে এ কারবার চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কোন মহলের এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। কেননা এই সিণ্ডিকেটের সাথে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। গত ৫ অগস্টের পর কয়েকদিনের বিরতি শেষে তারা রাজনৈতিক ভোল পাল্টে আবারো নেমে পড়েছে তেল চুরি কারবারে।

আর তাদের এ কারবার যেন কোনভাবে সংবাদ মাধ্যমে না প্রকাশ পায় তার জন্য রয়েছে ‘শ’ আদ্যাক্ষরের সাংবাদিকের সাথে চুক্তি। আজ আমাদের এই প্রতিবেদক যখন তেল চুরির চিত্র ধারণ করেন তখন ওই সিণ্ডিকেট সদস্য ওই সাংবাদিককে নিউজ যেন না হয় সেজন্য বিপুল পরিমাণ টাকা দিয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় কঠোর ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারির দাবি করেছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে, তেল চোর সিণ্ডিকেটের সদস্যরা প্রকাশ্যে না আসায় তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.