Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৬, ২০২৪

বেনাপোলে ৬ কোটি টাকার এলএসডি ফেলে পালাল পাচারকারী

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৬ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার দুপুরে আমড়াখালী চেকপোস্টের কাছে এক ব্যক্তি সেগুলো ফেলে পালিয়ে যায় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান।

তিনি বলেন, আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিণে রেললাইনের পাশ থেকে ব্যাগের ভেতরে এ মাদক পাওয়া যায়। রেললাইন ধরে হেঁটে আসা এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।

এলএসডি ছাড়াও ১৮টি ক্লপ-জি ক্রিম ও ১৯টি স্কিন সাইন ক্রিমও ব্যাগে পাওয়া যায় বলে জানান তিনি।

‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।

বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধের তালিকায় থাকা এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হয়। আশেপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে।

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে দেশে এলএসডি কারবারের সন্ধান পায় পুলিশ। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ঢাকায় এলএসডি বিক্রি ও সেবনে জড়িত ১৫টি গ্রুপের সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.