Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশি নিরবতায় নাখোশ এলাকাবাসী : বেজপাড়ায় ছুরিকাঘাতে ইস্তিয়াক নামে যুবক গুরুতর জখম

banglarbhoreBy banglarbhoreSeptember 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বেজপাড়া মেইন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইস্তিয়াক আহমেদ নামে (২৬) যুবক গুরুতর জখম হয়েছেন। তিনি বেজপাড়া বনানী রোডের সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা পারভেজ আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইকবাল আনোয়ার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেজপাড়া মেইন রোডস্থ বনানী রোডের প্রবেশমুখে ইস্তিয়াক মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে বুকে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতের চিৎকারে এলাকার কয়েকজন এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদেরকে ধরতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে পুলিশের কোন ভূমিকা নেই। এতে করে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী বেপরোয়া হয়ে উঠেছে। তারা গত ৫ আগস্ট বনানী রোডের কিছু বাড়িতে হামলার চেষ্টা করে। পরে এলাকার মানুষ রাত জেগে গত এক মাস ধরে পাহারা দিচ্ছে। পুলিশ তালিকাভুক্ত অপরাধীদের আটক করলে এসব অপরাধ কমে যাবে।

আহতের পিতা পারভেজ আহমেদ জানান, আমার ছেলে পার্টিক্যাল বোর্ডের ব্যবসা করে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাকে ছরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে ছেলেকে।

এলাকাবসী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে বেজপাড়া বিহারীপাড়া, মসজিদ কলোনী, কবরস্থান রোড, বেজপাড়া নলডাঙ্গা সড়কের কিছু ছিনতাইকারী বেপারোয়া হয়ে উঠেছে। তারা কৌশল পরিবর্তন করে রাত ১২টার আগে ও দিনের বেলায় ছিনতাই করছে। কেননা রাত ১২টর পর এলাকার মানুষ একত্রিত হয়ে লাঠিহাতে পাহারা দিচ্ছে। যেকারণে তারা রাতে অপরাধ করতে পারছেনা। এসব অপরাধীদের মধ্যে রয়েছে, বিহারী পাড়ার একাধিক হত্যা মামলার আসামি পেচো, সেলিম, আমিনুল, এনাম, গুলি, আরমান ও মাদক ব্যবসায়ী রাব্বি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বেজপাড়ার ইস্তিয়াককে কারা ছুরি মেরেছে তা আমরা জানতে পেরেছি। তাদেরকে আটকে পুলিশ কাজ করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.