Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাতিজাকে হত্যার অভিযোগে চাচা-চাচি আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট করে ও অণ্ডকোষ চেপে ভাতিজা আজিজুর রহমানকে (৪৮) হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, একটি জমিকে কেন্দ্র করে আজিজুর রহমান ও রফিউদ্দিনের বিরোধ ছিল। উভয় পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয় নিয়ে সোমবার সকাল ৬টার দিকে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম আজিজুরের দ্বিতল বাড়ির গেটে দেশীয় অস্ত্র (গাছিদা, লাঠি) নিয়ে হামলা করে চলে যায়। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে এলে উভয় পক্ষ কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়। এ সময় আজিজুরকে তার বাবার সৎ ভাই রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায়।

আজিজুর রহমানের মেজে ভাই আমিনুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, ‘আমাদের কেনা একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানা রকম হয়রানি করে আসছিল। জমিতে আমাদের আবাদও রয়েছে। সোমবার সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো আমরা কয়েকজন মিলে হাটতে যাই। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.