Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কর্তৃপক্ষের অবহেলা : যশোর জেনারেল হাসপাতাল অভ্যন্তরে কুকুরের অবাধ বিচরণ

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর ২৫০শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শুধু জেলার নয় পাশর্^বর্তী জেলাসমূহের রোগীর চিকিৎসার একটি বড় কেন্দ্র। প্রতিদন এখানে হাজারো রোগী আসেন বহি ও অন্তঃবিভাগে চিকিৎসা নিতে। কাগজে কলমে ২৫০ শয্যা হলেও এখানে প্রায় প্রতিদিনই ৩ থেকে চার শতাধিক রোগী ভর্তি থাকেন। আর এসব রোগী বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রয়েছেন নতুন আতংকের। এ আতংকের নাম কুকুর।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে,
অসুস্থ রোগীদের গা ঘেষে হাসপাতাল কক্ষে ঘুরে বেড়াচ্ছে কুকুর, কখনো ঘুমন্ত রোগীদের গায়ে মুখ ঘষছে, আবার তাদের পাশে শুয়ে থাকছে। যদিও রোগীদের দেখভালের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সদের পাশাপাশি অন্যান্য পদের কর্মচারীরাও থাকেন। হাসপাতালে পরিবেশ ঠিক রাখা যাদের কাজ। এমনকি হাসপাতালের জরুরি বিভাগ ও আউটরোরের ভেতরের কুকুরকে ঘুরে বেড়াতে দেখা যায়।

হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবনে জরুরি বিভাগ, চিকিৎসকগণেরর অফিস, প্রসূতি বিভাগসহ স্পর্শকাতর সেবা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের সামনে রোগীর ওয়ার্ডে অবাধে চলাচল করছে এমনকি ঘুমাচ্ছে সারমেয় বাহিনী। যার কারনে শিশু ও অভিভাবকরা থাকেন আতঙ্কে। সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতায় রোগীরা থাকেন স্বাস্থ্যঝুঁকিতে।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন কুলসুম আক্তার বলেন, ভালো স্বাস্থ্য সেবার জন্য যশোর ২৫০শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসা। কিন্তু এখানে আসার পর দেখি হাসপাতালের ভেতরে কুকুরের অবাধ আনাগোনা। যা একদমই ঠিক না। কুকুরের এমন চলাফেরাতে আমাদের ছোট ছোট বাচ্চারাও অনেক ভয়ে আছে।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুটুল বলেন, মাঝেমধ্যে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এমন কোন ঘটনা পরবর্তীতে না ঘটে তার জন্য ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.