Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদল নেতার কাছে চাঁদা দাবি : ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাজিবের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার রামনগরের বাড়িতে বোমা হামলার অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন লাইফসহ ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই যুবদল নেতা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিলে পুলিশ সোমবার রাতে তা রেকর্ড করে।

মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নাসির উদ্দিন, পারভেজ, মুসা, জনি, জাহাঙ্গীর, শুভ, শাহিন, লেলিন ও সাগর।

মাজহারুল ইসলাম রাজিব মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে মাহমুদ হাসান লাইফ, নাসির উদ্দিন, মুসা, জাহাঙ্গীর, শুভ ও শাহিন তার ভাই রাসেল হত্যা মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেয়ায় ২০১৬ সালের ৮ এপ্রিল রাত ১০টার দিকে উল্লেখিত ১০ আসামি তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ি ভাঙচুর করেন। মাজহারুল ইসলাম রাজিব তাদেরকে ভাঙচুরে বাঁধা দিলে তারা তাকে মারপিট করেন। এছাড়া তারা তার বাড়িতে বৃষ্টির মতো বোমার বিস্ফোরণ ঘটান। বোমার আঘাতে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বোমার স্পিøন্টারের আঘাতে মাজহারুল ইসলাম রাজিবের মা রোকেয়া বেগম জখম হন। পরে আহত মা রোকেয়া বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.