Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুরি করতে যেয়ে আঙুল কর্তন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে চোর শনাক্ত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

চুরি করতে গিয়ে গেটে পড়ে থাকা বুড়ো আঙ্গুলের ছাপ সনাক্ত করে গরু চুরি মামলার আসামি সনাক্ত করলো পিবিআই যশোর। আসামির নাম মনসুর আলী তালুকদার (৫৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চাড়িয়া কালিবাড়ি গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় চুরি হওয়া চারটি গরুর মালিক যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আনিছুর রহমান খান কোতয়ালি থানায় বুধবার একটি মামলা করেছেন। এজাহারে মনসুর আলী তালুকদার ছাড়াও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

আনিছুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে তিনি দুইটি গাভী ও দুইটি বাছুর গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে তিনি শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখতে পান গরু চারটি নেই। কে বা কারা সে গুলো চুরি করে নিয়ে গেছে। তিনি লক্ষ্য করেন গোয়াল ঘরের বাইরে একজন মানুষের একটি বুড়ো আঙ্গুল কেটে পড়ে আছে। তিনি অনুমান করেন গরু চুরির সময় চোরচক্রের সদস্যের আঙ্গুল কেটে পড়ে গেছে। তিনি গত বুধবার সেটি যশোর পুলিশ ব্যুারো অব ইনভিস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে নিয়ে যান। পিবিআই তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ওই বুড়ো আঙ্গুল মনসুর আলী তালুকদারের। পরে নিশ্চিত হওয়ার পর তিনি কোতয়ালি থানায় একটি মামলা করেন। তার চারটি গরুর মূল্য ৫ লাখ টাকা।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গরু চুরির আগে চোর চক্রের সমস্যরা গ্রিল কাটে। সেসময় একজনের আঙ্গুল কেটে পরে যায়। যা নিয়ে তারা পিবিআই অফিসে আসেন। পরে পিবিআই ফিজ্ঞারের বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরও জানান, এ বিষয়ে তারা খোজখবর নিচ্ছেন। জড়িতদের ধরতে পিবিআই মাঠে নেমেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.