Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল
  • নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
  • শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
  • নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
  • অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় সন্দিগ্ধ আসামি আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের লাল দিঘির পশ্চিমপাড়ে বিএনপি অফিস ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকরা মামলার সন্দিগ্ধ আসামি শফিয়ার রহমান (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। তিনি চাঁচড়া ভাতুড়িয়া এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট দুপুরে যশোর শহরে লালদীঘির পাড়ে বিএনপি অফিস কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদস্যরা পুলেরহাট বাজার থেকে শফিয়ারকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করে বিএনপি অফিস লুট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার প্রমান পাওয়া গেছে। ৪ আগস্ট বিকেল ৫টার দিকে অজ্ঞাত ১০০/১৫০ জন আসামি বঙ্গবাজারের সামনে দিয়ে লালদিঘির পশ্চিমপাড়ে যায়। সে সময় যুবলীগ নেতা মাহমুদ হাসান বিপু, শাহজাহান কবির শিপলু, সুজন, রাসেল রেজওয়ান, হাজি সুমন, শাহারুল, কসাই মনিরের হাতে পেট্রোলের ঢম ছিল। তারা প্রথমে বিএনপির অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটপ, দেওয়াল ঘড়ি, স্টিলের আলমারি লুপপাট করে।

অফিস তছনছ করে। পরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রায় ৪০ মিনিট তাণ্ডব চালায়। যাওয়ার সময় হিটার নয়ন, আনোয়ার হোসেন সবুজ, রাজু আহমেদ, আলিমুজ্জামান মিলন, হাদিউজ্জামান চিমা, কালো ফারুক, চঞ্চল ওরফে ট্যারা চঞ্চল, মামুনসহ অনেকে বোমার বিস্ফেরণ ঘটনায়।

ওই অফিসের কর্মচারি মনিরুল ইসলাম ও পথচারি কালু তা প্রত্যক্ষ করে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, মাহমুদ হাসান লাইফ, হাজি সুমনসহ অনেকে বোমার ও অর্থের যোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও বিএনপির আন্দোলনের ফলে সরকার পতনের কাছাকাছি এসে দাড়ায়। ফলে আসামিরা দিশেহারা হয়ে বিএনপি অফিসে আগুন দেয়। এই ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। এই মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের কথা বলা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল

    September 23, 2026

    নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    September 23, 2026

    শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.