Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
  • লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২
  • নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলা চালায়। সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমকে হত্যা করে। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অসংখ্যা নেতাকর্মীকে গুরুতর আহত করে। নেতৃবৃন্দ নৃশংস হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা থানা মোড়, রেল রোড, এম এম আলী রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

    September 19, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026

    ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.