Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা
  • রামপালে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ১৫ : ভাংচুর লুটপাট
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি
  • মহেশপুরে নগ্ন ভিডিও ছড়ানোর হুমকিতে চাঁদা দাবি : অভিযুক্ত আটক
  • আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় পুষ্টি সপ্তাহ সম্পন্ন
  • মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া
  • যশোরে ভুয়া পুলিশ আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পলিটেকনিকে মানববন্ধন বৈষম্যের শিকার শিক্ষকদের

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। ইনস্টিউট ক্যাম্পাসে রোববার দুপুরে দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী ১৮ শিক্ষকের সঙ্গে অংশ নেন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

এ সময় বক্তব্য দেন, ইন্সট্রাক্টর (সিএমটি) সাঈদুর রহমান, ওয়ার্কশপ সুপার (সিভিল) আমেনা খাতুন, ইন্সট্রাক্টর সবুর খান এবং শিক্ষার্থী প্রতাপ পাল, অরন্য, রাকিবুল হাসান, ইমামুল হোসেন প্রমুখ।

বেতন বঞ্চিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি ৪৯টি প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষক। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং ইন হ্যান্ডসামেন্ট’ প্রজেক্টের মাধ্যমে অ্যাকাডেমিক কাজে অংশগ্রহণ করে আসছেন তারা।

প্রোজেক্টের কাজ শেষ হয়ে রাজস্ব খাতে বেতন গ্রেডে উন্নতি করার কথা থাকলেও সেটিতেও তৈরি হয়েছে নানা জটিলতা। এর উপর ৫০ মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপনে দুর্বিষহ ভুক্তভোগীরা।

তাই দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধ করাসহ রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি তুলে ধরেন কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ার এই কারিগররা। অন্যথায় শিক্ষা কার্যক্রম বন্ধ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। পরে শিক্ষকরা নিজেদের দাবি পূরণে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা

মে ৩, ২০২৬

রামপালে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ১৫ : ভাংচুর লুটপাট

মে ৩, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.