Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের বাজারে সরবরাহ কমেছে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ইলিশ

banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোরের বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় আকার ভেদে দাম বেড়েছে। ছোট, মাঝারি ও বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৫২০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে ইলিশ কিনে খেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। পাইকারী ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশ আহরণ কমেছে। আবার ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। সবমিলিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সরবরাহ কমেছে। এজন্য সাশ্রয়ী দামে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা হয়েছে।

শনিবার সকালে শহরের বড় বাজার এলাকার মাছের মোকাম ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দামের বিস্তর ফারাক। খুচরা বাজারে বাড়তি দামে ইলিশ মাছ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকেই। আশা নিয়ে ইলিশ মাছ কিনতে এসে প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের। আবার প্রয়োজনীয় মাছ কিনতে এসে পরিমাণে কম মাছ কিনে ঘরে ফিরতে হচ্ছে।

শহরের বড় বাজারের খুচরা মাছ বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, শনিবার মোকামে মাছ সরবরাহ তুলনামূলক কম হয়েছে। ভারতে মাছ রপ্তানির প্রভাব পড়েছে বাজারে। কম মাছ আসায় বাড়তি দামে তাদের মাছ ক্রয় করতে হয়েছে। বাড়তি দামে ক্রয় করা মাছ খুচরা বাজারে বেশি দামেই বিক্রি হচ্ছে।

বড় বাজারের পাইকারি ইলিশ মাছ বিক্রেতা সোনালী ফিস আড়ৎতের মালিক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শনিবার সকালে আড়ৎতে বরিশার থেকে আসা ইলিশ চড়া দামে বিক্রি হয়েছে। সব চেয়ে বড় আকারের ইলিশ মাছ যার প্রতি পিস এক কেজি বা এক কেজির বেশি ওজন তা এক মণ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ হাজার টাকা। যার প্রতি কেজি দাম পড়েছে প্রায় ১৭শ’ থেকে ১৮শ’ টাকা। দুই পিসে কেজির মাঝারি সাইজের ইলিশ মাছ প্রতি মণ বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ হাজার টাকায়। যার প্রতি কেজির দাম পড়েছে ৮শ’ থেকে ৮৭৫ টাকা। ৪ থেকে ৫ পিসে কেজি সাইজের ইলিশ মাছের মণ বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ হাজার টাকায়। যার প্রতি কেজি দাম পড়েছে সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা। ভারতে রপ্তানির পর যশোরের বাজারে ইলিশ মাছের সরবরাহ কমেছে। সাথে সাথে সব ধরনের মাছের মণে ৩ থেকে ৪ হাজার টাকা দাম বেড়েছে।

তিনি আরও বলেন, বরিশাল ও চট্টগ্রাম এলাকা থেকে যশোরের বাজারে ইলিশ মাছ বেশি আসে। শনিবারের বাজারে তিনি ১০ মণ ইলিশ মাছ পাইকারি বিক্রি করেছেন।

বড় বাজারের খুচরা বিক্রেতা আলিয়ার রহমান বলেন, খুচরা বাজারে মাছের আকার ভেদে দাম নির্ধারিত হচ্ছে। প্রতিকেজি বড় আকারের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৮শ’ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করছি। আকারে মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ১২শ’ টাকা কেজি দরে। সব চেয়ে ছোট আকারের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৬০০ টাকা কেজি দরে।

তিনি আরও বলেন, এখন বাজারে ইলিশের চাহিদা বেড়েছে। প্রতিদিন গড়ে একজন খুচরা ইলিশ মাছ বিক্রেতা প্রায় ৬০ কেজি মাছ বিক্রি করতে পারেন।

বাজারে ইলিশ মাছ কিনতে আসা ঝুমঝুমপুর এলাকার আব্বাস আলী বলেন, খবরে শুনছি বাজারে ইলিশ মাছের দাম এ বছর কম। কিনতে এসে দেখছি মাছের দাম অনেক বেশি। দেশের মাছ দেশের মানুষ স্বস্তায় কিনে খেতে পারছে না। ৫শ’ টাকার মধ্যেও ইলিশ পাওয়া যাচ্ছে। আকারে ছোট এই মাছগুলোর স্বাদ কম, কাঁটাও বেশি থাকে।

ভেকুটিয়া এলাকা থেকে আসা রাজু আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, বাজারে মাছের দাম অনেক বেশি। সব শ্রেণি পেশার মানুষ এত বেশি দামে ইলিশ মাছ কিনে খেতে পারবে না। দেশের মাছ দেশের অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা উচিৎ বলে তিনি মনে করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.