Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৯, ২০২৪

বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশের পর তালায় প্লাবিত এলাকা পরিদর্শনে ইউএনও

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

‘তালার তেঁতুলিয়া ইউনিয়নের পানিবন্দি ৩ হাজার পরিবার’ শিরোনামে দৈনিক বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশের পর উক্ত ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বৈঠকও করেন বলে জানা গেছে।

রোববার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বৈঠক শেষে টানা বৃষ্টিপাত ও পার্শ্ববর্তি এলাকার পানি তালার তেঁতুলিয়া ইউনিয়নে বিস্তীর্ণ প্লাবিত গ্রামগুলো পরিদর্শন করেন। পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর কুমার দাশ, এস এম আলাউদ্দীন, এম এম আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী মোড়ল, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, দেলোয়ার হোসেন, মশিয়ার রহমান, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা বেগম, রেবেকা বেগম,ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অমিত কুমার চন্দ্র প্রমুখ।

এ সময় ইউএনও বলেন, তেঁতুলিয়া প্লাবিত এলাকায় পানি এখন স্থির অবস্থায় আছে। কিছু এলাকায় পানি কমতে শুরু করছে। যেহেতু এ অঞ্চলে পানি নিষ্কাশন হয় পার্শ্ববর্তি জেলার ভদ্র নদী দিয়ে। তাই পানি নিস্কাশনের জন্য দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় তিনি স্থায়ী সমাধান বের করতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হলো সাধারণ জনগণের আস্থার জায়গা। তাই ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.