Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক এমপি বীরেন-এর পরিচয়ে ১৩ বছর ক্লাস না নিয়েও তুলেছেন বেতন

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মাগুরায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করিয়ে ১৩ বছর ধরে বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম শিশির সরকার। শিশির এলাকায় বেশি পরিচিত ছিলেন মাগুরা-২ আসনের (শালিখা, মহম্মদপুর ও সদরের একাংশ) সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী হিসেবে।

শিশির শালিখা উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি)। তবে এ বিষয়ে শিশিরের সঙ্গে কথা বলা যায়নি। স্থানীয় ব্যক্তিরা বলেন, চাকরিতে নিয়োগ পাওয়ার পর কখনো নিয়মিত বিদ্যালয়ে আসেননি ওই শিক্ষক। প্রায় সব রাজনৈতিক কর্মসূচিতে সাবেক সংসদ সদস্যের সঙ্গে দেখা যেত শিশিরকে। সংসদ সদস্যের সঙ্গে তাঁর সখ্য থাকায় কেউ বিষয়টি নিয়ে এত দিন কথা বলতে পারেননি।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক শিশির সরকার অনুপস্থিত। প্রধান শিক্ষকের কার্যালয় থেকে জানানো হয়, সর্বশেষ গত ৬ আগস্ট বিদ্যালয়ে এসেছিলেন শিশির। অসুস্থতার কারণ দেখিয়ে ওই দিন দুই মাসের ছুটির দরখাস্ত দেন তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ সে ছুটির অনুমোদন দিয়েছে।

প্রধান শিক্ষকের কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ মার্চ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ দেন শিশির সরকার। এর পর থেকে নিয়মিত বেতন তুলেছেন। সর্বশেষ আগস্ট মাসের বেতনও পেয়েছেন শিশির।

ওই শিক্ষকের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, শিশির সরকার নামের একজন শিক্ষককে তারা চেনে। কিন্তু গত ৪ বছরে তার কোনো ক্লাস পায়নি।

উপজেলার আসবা বরইচারা গ্রামে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩১০। এর বিপরীতে শিক্ষক আছেন শিশির সরকারসহ ১৬ জন। পরিচয় গোপন রাখার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, শিশির কখনো নিয়মিত পাঠদান করাননি। বছরের পর বছর নানাভাবে বিষয়টি ‘ম্যানেজ’ করে আসছেন।

প্রধান শিক্ষক মমতা মজুমদার বলেন, তিনি (শিশির সরকার) মাঝেমধ্যে স্কুলে আসতেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে সঙ্গে নিয়ে। সভাপতিকে সামনে বসিয়ে তিনি হাজিরা খাতায় এক মাসের স্বাক্ষর করে চলে যেতেন। সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ছিলেন শিশির। তাই তাকে তিনি কখনো কিছু বলতে সাহস পাননি। তবে তিনি পরিচালনা পর্ষদকে বিষয়টি জানিয়েছিলেন।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মেয়াদে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন আসবা গ্রামের বাসিন্দা নারায়ণ বর। সরকার পতনের পর কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাবেক সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে প্রতিবারই নারায়ণ বরকে সভাপতি নির্বাচিত করেছেন শিশির। এ কারণে এ বিষয়ে আর কেউ কথা বলতেন না।

বৃহস্পতিবার সদ্য সাবেক সভাপতি নারায়ণ বরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তিনি কয়েক দিন আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।

এ বিষয়ে কথা বলতে শনিবার শিক্ষক শিশির সরকারের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। ওই দিন থেকে বীরেন আত্মগোপনে রয়েছেন। এ কারণে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।

জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির শনিবার মুঠোফোনে বলেন, ‘শিশির সরকার যে ক্লাস না করিয়ে বেতন তুলেছেন, এ বিষয়ে প্রধান শিক্ষক মমতা মজুমদার গত বৃহস্পতিবার লিখিত আকারে আমাদের জানিয়েছেন। তবে এ বিষয়ে এর আগে কেউ আমাদের অভিযোগ করেননি।’ তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছে শিক্ষা অফিস। পাশাপাশি এ অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.