Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক থেকে দূরে থাকার প্রত্যয় স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা

যশোরে রিকভারি মাস উদযাপন
banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মাদককে ঘৃণা করা ও মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা। সোমবার যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) আলোচনায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে মাদকে আসক্তদের আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানান। জাতীয় রিকভারি মাস সেপ্টেম্বর’ ২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভায় মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরা যশোর শহরের মাইকপট্টির বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সুন্দর জীবন কেড়ে নিয়েছিল মাদক। মাদকমুক্ত থেকে সেটা বুঝতে পারছি। এজন্য মাদককে ঘৃণা করছি।

মাদক সেবন ছেড়ে দেয়া যশোরের খায়রুল ইসলাম তুহিন বলেন, আমরা মাদক ছেড়েছি। সমাজ থেকে এ ব্যাধি সরাতে আমাদের মাদককের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ধর্মীয় চর্চা বাড়াতে হবে। সোমবার তারা নিজ মুখে রিকভারি মাসে সেই গল্পই শোনালেন। তারা ঘৃণা করছেন মাদককে। শুধু ঘৃণাই নয়; মাদকের বিরুদ্ধে একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান অতিথি সিভিল সার্জন মাহামুদুল হাসান বলেন, মাদক রিকভারিরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটা বড় সাড়া পড়ে। রিকভারীদের প্রতি সাহয্য সহযোগিতার হাত বাড়ালে এবং অবহেলা না করে ভালোবাসলে তারা সমাজের বিশেষ ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভা শেষে ক্রেস্ট প্রদান ও বৃক্ষরোপণ করা হয়।

যশোরের আহ্ছানিয়া মিশনের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ম্যানেজার মিজানুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের এফএসটিআইপি প্রকল্পের এসএম রেজা লতিফ ও মেডিকেল অফিসার ডাক্তার মারুফুজ্জামান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

    August 28, 2026

    পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

    August 28, 2026

    যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.