Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন চিফ ইনস্ট্রাক্টর

যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
banglarbhoreBy banglarbhoreOctober 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কাজে যোগ দিতে পারেননি প্রতিষ্ঠানটির চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে তার বদলি কার্যকর করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার দাবিতে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম কাজে যোগদান করতে ক্যাম্পাসে প্রবেশ করেন।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় শরিফুল ইসলামের সাথে বহিরাগত লোকজন আসলে তাদের ধাওয়া দিলে তারা দৌঁড়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় কলেজ ক্যাম্পাস।

শিক্ষার্থীরা দাবি করেন, গত ২২ আগষ্ট শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের দায়ে চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম পদত্যাগ করেন। পরে অধিদপ্তর ও প্রশাসন বরাবর স্মারকলিপি দিলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্টরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, স্বপদে বহাল থেকে অফিস কার্যক্রম করতে দৌড়-ঝাপ শুরু করেন তিনি। বিভিন্ন মাধ্যম থেকে মুঠোফোনে ভয় ভীতি প্রদর্শন, স্থানীয় ও রাজনৈতিক নেতা কর্মীদের দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়া, ভুয়া সমন্বয়ক পরিচয় দেখিয়ে মামলা-হামলার ভয় দেখান এই চীফ ইনস্ট্রাক্টর।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কয়েকজন শিক্ষার্থীকে অফিস কার্যক্রম করবেন এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেন শরীফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ফের রাজপথে নামে। শিক্ষার্থীরা বলেন, এই চীফ ইনস্ট্রাক্টর দাবি করেন ‘অধিদপ্তরে আমার নিজের লোক আছে। আমাকে বদলি করানো এত সহজ না।’

এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যসস্থা গ্রহণের জন্য যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের মাধ্যমে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, পরিচালক প্রসাশন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিচালক আঞ্চলিক কার্যালয় খুলনা, জেলা প্রশাসক, যশোর বরাবর অনুলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ছাড়লেন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

August 3, 2026

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.