Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে ভিডিও করায় হেনস্তা ও মারপিটের শিকার
  • চুড়ামনকাটিতে বসতবাড়ি দখলের অভিযোগ
  • জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত ‘যশোর ভেস্পা কমিউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী
  • বাড়ছে জনজীবনের নিত্য খরচ
  • বিএসপির ২৫৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত
  • গ্রীস্মের আগেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা
  • অভয়নগরে মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচি উদ্বোধন
  • জীবননগরের ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাল্যবিয়েতে রাজি না হওয়ায় গোলযোগ মীমাংসার নামে টাকা দাবি

প্রতিবাদে সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
বাল্যবিয়েতে রাজি না হওয়ায় হুমকি ধামকি অশ্লীল গালিগালাজ এবং মীমাংসার নামে টাকা দাবির প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন সাপখালী গ্রামের আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ১৩ বছর বয়সী ছাত্র কবির হোসেনের সাথে যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের নাবালিকা কন্যার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের পরিবারের পক্ষ থেকে নানা হুমকি ধামকি ও গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে বিষয়টি ইউনিয়ন পরিষদে জানানো হয়।

ইউপি সদস্যরা বিষয়টি মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তার পুত্রের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। এ বিষয় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন ছেলে ও মেয়ে উভয়ের বয়স কম। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় ছেলে ও মেয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

আমার কাছে মেয়ে পক্ষ অভিযোগ করলে আমি উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে বলি। ছেলে পক্ষ আমার ডাকে আর সাড়া দেয়নি।

টাকার বিষয়ে তিনি বলেন আমার পরিষদের ইউপি সদস্যরা টাকা নিয়ে কোন মীমাংসার কথা বলেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে ভিডিও করায় হেনস্তা ও মারপিটের শিকার

এপ্রিল ৩, ২০২৬

চুড়ামনকাটিতে বসতবাড়ি দখলের অভিযোগ

এপ্রিল ৩, ২০২৬

জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত ‘যশোর ভেস্পা কমিউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী

এপ্রিল ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.