Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৯, ২০২৪

ঢাকার আন্দোলনে হামলার মামলায় যশোরের হোমিও চিকিৎসক কারাগারে!

মামলায় ‘ষড়যন্ত্রমূলকভাবে’ জড়ানোর দাবি পরিবারের
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় যশোরের এক ‘নিরীহ’ হোমিও চিকিৎসক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার হোমিও চিকিৎসক পাভেল পারভেজ (৪০) যশোর শহরের মুজিব সড়ক বাইলেনের রাবেয়া ভিলা’র মৃত আব্দুল লতিফের ছেলে এবং শাহ হোমিও হলের স্বত্বাধিকারী।

গত ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে হামলার ঘটনায় ১৯ সেপ্টেম্বর ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, হোমিও চিকিৎসক পাভেলের রাজনীতির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং ঘটনার সময় সে যশোরেই ছিল। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানা সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ সেপ্টেম্বর ডিএমপি নিউমার্কেট থানায় একটি মামলা করেন ঢাকা কলেজের ছাত্র জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে পারভেজ আলী। মামলার এজাহারে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পদধারীসহ ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার ১২ নম্বর আসামি হিসেবে পাভেল পারভেজের নাম উল্লেখ করে বর্তমান ঠিকানা ঢাকার ধানমন্ডি দেখানো হয়েছে। এই মামলায় ৭ অক্টোবর রাতে পাভেলকে যশোরের বাড়ি থেকে গ্রেফতার করে ৮ অক্টোবর যশোরের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেয়।

হোমিও চিকিৎসক পাভেল পারভেজের স্ত্রী মেহেরুন আক্তার জানান, ঢাকায় আমাদের কোনো ঠিকানা নেই। পাভেল কবে ঢাকায় গেছে তাও মনে পড়ে না। ছাত্র আন্দোলনের সময় সে যশোরেই ছিল। আর তার কোনো রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নেই। হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি মধু’র ব্যবসা করে। ঢাকায় এই মামলা আসামি শুনে আমরা হতবাক হয়ে গেছি। নিরীহ পাভেলের নাম দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করে।

মেহেরুন আক্তার দাবি করেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই তার স্বামীকে এই মামলায় আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।

পাভেলের প্রতিবেশী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম শাহীন বলেন, নিরীহ প্রকৃতির পাভেল ভাই হোমিও চিকিৎসা ও মধু’র ব্যবসা করেন। রাজনীতির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্র আন্দোলনের সময় তিনি যশোরেই ছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজ কিম্বা তার ফোন লোকেশন বা কললিস্ট পরীক্ষা করলে তা জানা যাবে।

শহরের শংকরপুর এলাকার বাসিন্দা গৃহবধূ ইয়াসমিন আক্তার জানান, তিনিসহ পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা করে পাভেল পারভেজের কাছ থেকে হোমিও ওষুধ নেন। ডায়াবেটিস রোগের জন্যও তার ওষুধ খুবই কার্যকরি। নিরীহ হোমিও ডাক্তারকে এই মামলায় ফাঁসানোয় তিনি হতবাক হয়েছেন।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ‘পাভেল আসলেই নিরীহ প্রকৃতির ছেলে। কনস্প্রেসি করে তাকে এই মামলা জাড়ানো হয়েছে। শুনেছি জমি-জমা বা পারিবারিক কারণে এই মামলায় তাকে জড়ানো হতে পারে।’

মামলার বাদী ঢাকা কলেজের ছাত্র পারভেজ আলী জানান, তার দায়েরকৃত মামলার এক আসামি যশোর গ্রেফতার হয়েছে বলে জেনেছেন। তবে ‘পরিবারের দাবি, পাভেল ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন’ এমন প্রশ্নের জবাবে তিনি ‘আদালতে কথা হবে’ উল্লেখ করে আর কোনো কথা বলতে রাজি হননি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার ডিএমপি নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় পাভেলকে গ্রেফতারে আদালতে সোপর্দ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.