Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
  • চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
  • মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা
  • জীবননগরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১২, ২০২৪

অবৈধভাবে ভারতে যাওয়ার সাতক্ষীরায় আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী শাহানারা খাতুন (৪২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে

চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.