Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৮, ২০২৪

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দাবি না মেনে উল্টো আন্দোলনের বিভিন্ন জেলায় সমন্বয়কদের বাধ্যতামূলক অবসর ও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও এজিএম পদে ১৩ জনকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে যশোর শহরতলী তপসিডাঙ্গাস্থ সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দেশে আওয়ামী লীগ সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বিআরইবি কর্মরত হাসিনার যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা রয়েছে তারা আমাদের এই স্বাধীন দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা বলতে চাই বিআরইবি দালালেরা হুঁশিয়ার সাবধান এবং পল্লী বিদ্যুতের সঙ্গে যারা অবৈধ কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তরা আরো বলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদেরকে বিআরইবি এর মতো সার্ভিস কোডে অন্তর্ভুক্ত করতে ও তাদের ১৩ জনকে বাধ্যতামূলক অবসর বাতিল ও বিভিন্ন জায়গায় হামলা ও মামলার শিকার হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এছাড়া বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের দাবি সমূহের সমাধান না করলে ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বৃহত্তর আন্দোলন সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করবেন বলে মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ জুনিয়র প্রকৌশলী শাহানুর রহমান, ফাইজুল ইসলাম, এজিএম (এম এস) এনামুল হক, লাইনম্যান রাকিবুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.