Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২১, ২০২৪

চৌগাছায় ১৫ দিনে শনাক্ত ৫৭ ডেঙ্গু রোগী : মৃত্যু ২ জনের

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বেড়েই চলেছে। উপজেলায় জুলাই থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে চলতি মাসের ১৫ দিনেই শনাক্ত হয়েছে ৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসের গত ১৫ দিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ৪৮ ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ জন। এ ৫ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে জুলাই ও আগষ্ট মাসে চিকিৎস্যা নেন ১০ জন। আক্রান্তদের বেশিরভাগই চৌগাছা পৌর এলাকার বাসিন্দা।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা হলেন, পৌরসভার কারিগর পাড়ার হহাবিবুল্লাহ (২২), ইছাপুর এলাকার হোসেন আলী (৩৩), কালিতলা এলাকার কামাল হোসেন (২৯), খড়িঞ্চা গ্রামের শামিম রেজা (৪৫), এবং মাজালি গ্রামের অনিক হোসেন (২৬)।

এছাড়া উপজেলার তিনটি ক্লিনিকের ল্যাবে সংরক্ষিত তথ্য সূত্রে জানা যায়, চলতি মাসের গত ১৫ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪২ জন। এর মধ্যে নোভাএইড ক্লিনিকে শনাক্ত হয়েছে ১৫ জন, পল্লবী ক্লিনিকে ২৫ জন এবং কপোতাক্ষী ক্লিনিকে ২ জন। জুলাই ও আগস্টে তিন ক্লিনিকে রোগী শনাক্তের সংখ্যা ছিল ২৩ জন।

এদিকে উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম (৩৫)। জ্বরে আক্রান্ত হয়ে গত ২ আক্টোবর চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে তাকে যশোরে রেফার করেন চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ছাড়া ১০ মে উপজেলায় আব্দুল হান্নান (৬৫) নামের আরও একজন মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুননাহার লাকি জানান, অন্য বছরগুলোতে বাইরে থেকে আক্রান্ত রোগী চৌগাছায় আসতো। এবার স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা বেশি। মাত্র ৪ জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে চৌগাছায় এসেছেন বলে জানতে পেরেছি। স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াটা দুশ্চিন্তার বিষয়। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.