Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফের সহযোগিতায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪’ সম্পর্কে মঙ্গলবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালার শুরতে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এইচপিভি টিকাদান ও জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ক ভিডিয়ো চিত্র প্রদর্শন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন যশোরের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ। কর্মাশালায় টিকাদানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন সার্ভিলেন্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, ইউনিসেফ খুলনার এসবিসি কনসালটেন্ট সুফিয়া আক্তার, গার্লস গাইড যশোরের সাধারণ সম্পাদক চাঁদ সুলতানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য এলিন সাঈদ-উর রহমান ও মো: রমজান আলী, সাংবাদিকবৃন্দ ও যশোর সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ। ওরিয়েন্টেশন কর্মশালায় যশোর জেলার ৮ উপজেলা থেকে আগত ৫০ জন গার্লস গাইড মেয়ে শিক্ষার্থী, বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পারভেজ হাসান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.