Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৫, ২০২৪

যশোর-সাতক্ষীরা- মেরেহপুর জামায়াতের আমির হলেন যারা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব জেলা ও মহানগরে দলটির নতুন আমিরের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়।

ঢাকায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। তিনিই নতুন আমিরদের নাম ঘোষণা করেন। ওই বৈঠক থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৬ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলা ও বিভিন্ন মহানগর মিলে ৭৮ জন আমিরের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রছুল। এর আগে তিনি যশোর শহর শাখার আমির ছিলেন।

সংগঠনটির স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রছুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দুই হাজার ১৯৫ রুকন তাদের ভোটাধিকারের মাধ্যমে জেলা আমির হিসেবে অধ্যাপক গোলাম রছুলকে নির্বাচিত করেন।

সাতক্ষীরা সংবাদদাতা জাননা, ২০২৫-২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম। জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি আমির নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম এর আগে দলটির নায়েবে আমির ছিলেন।

মেহেরপুর সংবাদদাতা জানান, প্রত্যক্ষ ভোটে আবার জামায়াত ইসলামীর মেহেরপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা তাজউদ্দিন খান।

মাওলানা তাজউদ্দিন খান এবার দিয়ে চতুর্থবারের মতো মেহেরপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.