Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবর তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুদিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন রোববার। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে শনি ও রোববার আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.