Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পিতার জীবনের বিনিময়ে পুত্রের চাকরি !

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
রোববার বেলা ১১ যশোর-বেনাপোল হাইওয়ে রোডের ঝিকরগাছার কীর্তিপুর গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পার্শ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুজ্জামান ওরফে নুরু (৫৮)। বিষয়টি নিহতের পুত্রকে চাকরিসহ নগদ দুই লাখ টাকা দিয়ে মীমাংসা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ওরফে নুরু (৫৮) ঝিকরগাছা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কীর্তিপুর নামক স্থানে রাস্তা পার হতে গেলে বেনাপোলগামী ট্রাকের (যশোর ট-১২৫৭) ধাক্কায় ঘটনাস্থলে নুরুজ্জামান ওরফে নুরু (৫৮) মারা যান। এলাকাবাসীর দ্রুত নুরুজ্জামানকে স্থানীয় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘাতক ট্রাক আটক করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি স্থানীয় সাবেক সংসদ সদস্য আফিল উদ্দিনের ফার্মের। সংশ্লিষ্ট ফার্মের কর্মকর্তারা এসে নিহতের পুত্র সন্তানকে চাকরির ব্যবস্থা করাসহ এবং নগদ দুই লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করায় ওই ঘটনায় কোন মামলা হয়নি।

নাভারন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন তবে থানায় কোন মামলা হয়নি। সাধারণ ডায়েরি হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.