Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের অপসারণ দাবিতে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNovember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
উপদেষ্টা পরিষদের নতুন সদস্য শিল্পপতি সেখ বশির উদ্দিনের প্রত্যাহার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সামনে তারা ঘন্টাব্যাপি বিক্ষোভ করেন। মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার অন্যতম সমন্বয়ক রাশেদ খান।

এর আগে রোববার রাতে সেখ বশির উদ্দিনের নাম ঘোষণার পর উত্তাল হয়ে ওঠে গোটা শহর। খুনি হাসিনার দোষর আখ্যা দিয়ে তাকে প্রত্যাহার করার দাবি করেন। রাত সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের দড়াটানা মোড় থেকে মিছিল বের করে। মিছিল শেষে তারা দড়াটানা ভৈরব চত্বরে পথসভা করে।

এ সময় ছাত্র নেতৃবৃন্দ বলেন, সেখ বশির উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা নিয়োগ দেয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সাথে বেঈমানি ছাড়া আর কিছু নয়।

তারা বলেন, রক্তের বিনিময়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় জনগন। আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মেনে নেবেনা তারা। মিছিল শেষে দড়াটানা চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান অবিলম্বে সেখ বশিরের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বলেন, সেখ বশির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন। ছাত্র-জনতার ওপরে হত্যা-নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকায় মামলাও হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা নিয়োগ দেয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় জনগণ। আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মেনে নিবে না তারা। সমাবেশে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক সুকর্ণ মারুফ, নূর ইসলাম, এস কে সুজন প্রমুখ। প্রসঙ্গত, সেখ বশির উদ্দিনের আরেক ভাই শেখ আফিল উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.