Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এএসপি ফখরুল ও তার পরিবারের অপকর্মের তদন্তে পুলিশ

banglarbhoreBy banglarbhoreNovember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পুলিশের এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা ভূমি দখল, নির্যাতন, মিথ্যা মামলা দায়েরসহ নানা অপকর্মের তদন্তে নেমেছে পুলিশ হেডকোয়ার্টার।

তারই সূত্র ধরে শনিবার যশোর পুলিশ অফিসে তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই স্মারকে অভিযোগ অনুসন্ধানের জন্য ভুক্তভোগীদের যশোর পুলিশ অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং-৪৪.০১.০০০০.১০১.৩৮.২৭৩.২৪/৪৩০৮ তারিখ-১১/১১/২০২৪’ এর প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

মাঠ তদন্তের পাশাপাশি এদিন ভুক্তভোগীদের অভিযোগ নথিভুক্ত করা হয়। একইসাথে নেয়া হয়েছে জবানবন্দিও।

বিতর্কিত সনদে মুক্তিযোদ্ধা কোঠায় ৩৭ তম বিসিএস’এ পুলিশ ক্যাডার হিসেবে যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরের ফখরুল হাসান এবং তার বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে  নিয়োগ পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে ওই পরিবারটি। দখল, লুটপাটে মাত্র ৭ বছরের ব্যবধানে ডুপ্লেক্সসহ অন্তত ৬টি বহুতল ভবন, গোডাউন আর বিপুল ভূসম্পত্তির মালিক বনে যান তারা।

আর এলাকায় থেকে এসব নিয়ন্ত্রণ করতেন ফখরুলের বড় ভাই জেলা শ্রমিকলীগের সহসভাপতি ইকবাল এবং তার পিতা বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। আর এসকল ঘটনা তুলে ধরতে যেয়ে গত ২০ নভেম্বর এএসপি ফখরুলদের লেলিয়ে দেয়া যশোরের শীর্ষ সন্ত্রাসী অভি ইসলাম প্রান্ত বাহিনীর হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান।

তদন্তকারী কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। আনুষাঙ্গিক বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.