Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে যশোর হার্ট ফাউন্ডেশন
  • যশোরে শিশুর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার 
  • কোটচাঁদপুর বাজারে একসাথে ৫ দোকানে চুরি
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারীদের অমর্যাদা করার সাহস পাবে না এমন বাংলাদেশ চাই : জামায়াত আমির

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এমন বাংলাদেশ চাই যেখানে কোন জালিম নারীদের দিকে চোখ তুলে তাকানোর, অমর্যাদা করার সাহস পাবে না। কোন চাঁদাবাজি হবে না। দখল হবে না। জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন, জাতির ভাগ্য বদলে দিবো। ভাগ্য বদল হয়েছে তাদের। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারণে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এ ঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটাও চাই না।

রোববার বেলা সাড়ে ১১টায় নড়াইলের মালিবাগ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে জাতি ধর্ম নারী পুরুষ সকলে মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে যুবকদের হাত হবে কর্মীর হাত।’

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহর ফরিদপুরের পথে রওনা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

এপ্রিল ৩০, ২০২৬

যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে যশোর হার্ট ফাউন্ডেশন

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.