Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
  • যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাতের আধারে আ.লীগ নেতার গাছ কেটে নিল বিএনপি নেতার সমর্থকরা

banglarbhoreBy banglarbhoreDecember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের জমি থেকে রাতের আঁধারে ২০ টি বড় বড় মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোর রাতে বাগআঁচড়ার ঘোষপাড়া মাঠের জমি থেকে এ গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল গত ৫ আগস্টের পর থেকে পালাতক। আর এ সুযোগে তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বাগআঁচড়া এলাকার তৌহিদ, উজ্জ্বল, সবিনুর, সাগর, রনি, শাকিব, কাঠ জাহিদসহ অজ্ঞতনামা ২০/৩০ জনের একটি দল চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিয়ে ঘোষপাড়ার মাঠে বকুল চেয়ারম্যানের দুই বিঘা জমি থেকে বড় সাইজের ২০ টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
পরে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল বাগআঁচড়া বাজারে দিনভর সশস্ত্র মহড়া দেয় এবং বকুল চেয়ারম্যানের বাড়ি ভাংচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ জানান, বকুল চেয়ারম্যানের কাছে তিনি ২০ লাখ টাকা পাবেন। তাকে পাওয়া যাচ্ছে না বলে তিনি তার গাছ কেটে নিয়ে বিক্রি করে কিছু টাকা আদায় করছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, সাবেক চেয়ারম্যান বকুলের বাড়িতে হামলা হচ্ছে খবর জানার সাথে সাথে আমি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে টিমসহ ওখানে পাঠায় এবং পরবর্তীতে আমিও ওই বাড়ি গিয়েছিলাম। তাদেরকে মামলা করতে বলে এসেছি। মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026

    তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.