Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ

banglarbhoreBy banglarbhoreDecember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর সদর ও কলারোয়ার উপজেলার ছয়ঘরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়াসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান কালিয়ানী বিওপির সদস্যরা ৫২৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মজুমদার খাল নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। সদর উপজেলা পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন জব্দ করে। একই উপজেলার কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠ নামক সীমান্ত থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত হতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাছের ঘের ও ভাদিয়ালী মাঠ হতে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ওষুধ জব্দ করে। এছাড়াও, সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল বোয়ালিয়া মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।  জব্দকৃত মালামালের মূল্য সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।

ভারত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.