Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
  • যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সীমান্তের ইছামতি নদী থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreDecember 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ইছামতি নদী থেকে তিন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। আর মুমূর্ষু অবস্থায় অপরজনকে রাতে উদ্ধার করে স্বজনেরা বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। তিন জনের শরীরেই গুরুতর জখম ছিল। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি বিজিবি।

মৃত তিন জনের মধ্যে দুই জনের নাম পরিচয় জানা গেছে। একজন শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের ইউনুস মোড়েলের ছেলে মো. জাহাঙ্গীর (৩৩) অপরজন বেনাপোলের দিঘিরপাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে সাবুর আলী। এদিকে বিকেল ৫ টায় একই নদী থেকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে যার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সীমান্তের ইছামতি নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে তারা খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যদের খবর দেয়। ঘটনাস্থল থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ টি মরদেহ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরনে কোনো পোশাকও ছিল না। স্থানীয় বাসিন্দাদের মরদেহ শনাক্তের জন্যে দেখানো হয়েছে। কিন্তু কেউ চিনতে পারেনি।

এদিকে, সকালে খবর পেয়ে কাগজপুকুর গ্রামে যায় পুলিশ। সেখানে নিহত জাহাঙ্গীরের দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কেউ কেউ তিন হত্যার দায় চাপাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র দিকে। কিন্তু বিজিবির কাছে হত্যার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে বিএসএফ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026

    তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.