Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় জুয়ার আসর থেকে সরঞ্জাম, নগদ টাকাসহ আটক ২
  • ডুমুরিয়ায় দুর্যোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ
  • ভারতীয় নারী রেশমার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা, আদালতে সোপর্দ
  • ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৪

ভাইরাল ভিডিওটি বার্ষিক অনুষ্ঠানে মঞ্চস্থ নাটকের

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সুসজ্জিত মঞ্চ। মঞ্চে হাটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দু’ পাশে কালো পোশাকে অস্ত্রসাদৃশ্য বস্তু হাতে দুই ব্যক্তি দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরহিত আরেকজন ডায়েসে দিচ্ছেন বক্তব্য। বক্তব্যর মাঝে মাঝে ‘আল্লাহু আকবর’ স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। আরবিতে বক্তব্য দেয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের এমন একটি ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হয়ে যায় রীতিমতো ভাইরাল। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ নাটকের ভিডিও যেটি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী বাংলার ভোরকে বলেন, ‘সদর উপজেলায় অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগসহ চারটি বিভাগের সাড়ে চার শ’ শিক্ষার্থী পড়াশোনা করে এখানে। প্রতিবছরে ন্যায় এবারেও চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরাইলরা যেভাবে ফিলিস্তিন মুসলমানের উপর নির্যাতন করছে সেটি নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের তিন শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। পাশে প্লাস্টি দিয়ে বানানো অস্ত্র নিয়ে দাঁড়ায় অপর দুই শিক্ষার্থী। এটা শুধুমাত্র অভিনয়। এই ভিডিওটি অনেকেই ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু না।’ এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কাও প্রকাশ করছেন।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক যেমন খুশি, তেমন সাজো অনুষ্ঠানের। অনুষ্ঠানে কর্কসিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে।

ভাইরাল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় জুয়ার আসর থেকে সরঞ্জাম, নগদ টাকাসহ আটক ২

ডুমুরিয়ায় দুর্যোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ

ভারতীয় নারী রেশমার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা, আদালতে সোপর্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.