Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৯, ২০২৪

শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়ার সম্মেলন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাঘারপাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান। এ সময় তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দলোনের মাধ্যমে আমাদের প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আত্মত্যাগ ও রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ এবং পেশাজীবী ও শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় যারা কাজ করবে, তাদের সাথে আগামী দিনে আমরা পাশে আছি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক ডা. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আগামী ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ও কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করানো হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক সাহেব আলী।

ফেডারেশন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.