Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লাইসেন্স বাদেই সেচ কার্যক্রমের অভিযোগ

চার মাসেও ব্যবস্থা নেয়নি বিএডিসি
banglarbhoreBy banglarbhoreDecember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাগডাঙ্গা মাঠে লাইসেন্স না নিয়ে অবৈধভাবে সৌর সেচ পাম্প কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে হুমায়ুন কবীর বাবুর বিরুদ্ধে। এতে লাইন্সেকৃত দুই কৃষক’র সেচ কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে বিএডিসিকে বন্ধের নির্দেশ দিলেও চার মাসে কোন ব্যবস্থা নেয়নি। দুই কৃষকের এরিয়ার মধ্যে সেচ পাইপ বসিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছে।

ভুক্তভোগী কৃষক মুস্তিফিজুর রহমান বলেন, চলতি বছরে ২৯ ফেব্রুয়ারি বাগডাঙ্গা মৌজার বাগডাঙ্গা খতিয়ানের ৫৬০ দাগ ৭৫ একটি সেচ পাম্পে লাইসেন্স নিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করি। আমার লাইসেন্স নং ২০২৩-২৪/৩৩৪ সাইজ ০.৫ কিউসেক। কিন্তু একই এরিয়ার মধ্যে
হুমায়ুন কবির বাবু লাইসেন্স না নিয়ে আমার সেচ পাম্পের ৩৫০ থেকে ৪০০ ফিটের ভিতরে আরো একটি সেচ পাম্প স্থাপন করেছে। এতে করে আমার সেচ প্রকল্পের আওতা কমে গেছে। মাঠে পানি দিতে পারছি না।

কৃষক আমিন উদ্দিন বলেন, আমার ১০ কিউসেক লাইসেন্স নেয়া। আমার এরিয়ার ৭শ’ ফিটের মধ্যে সেচ কার্যক্রম চালাচ্ছে। ফলে পানির লেয়ার কম পাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি।

দুইজন সাধারণ কৃষক বলেন, আমার আগে ঠিক মতো পানি পেতাম। ফসল চাষ করতে সুবিধা হচ্ছিল। কিন্তু হুমায়ুন কবীর বাবুর সৌর সেচ পাম্প কার্যক্রম চালানোর কারণে পানি পাচ্ছি কম। জমি ভিজাতে সময় লাগছে বেশি এবং খরচ বেড়েছে।

অভিযোগের বিষয়ে হুমায়ুন কবীর বাবু বলেন, আমি সেডের ভিতরে চাষের জন্য বিএডিসি থেকে সৌর প্লান্ট দেয়। সেই সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমি সেডের ভিতরে চাষ কার্যক্রম পরিচালনা করছিলাম। পরে কৃষকদের কথা ভেবে আমি সেডের বাহিরে সাধারণ কৃষককের জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছিলাম।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএডিসি থেকে কোন লাইসেন্সে নেয়নি। সেডের ভিতরে চাষের পাম্প দিয়ে এতদিন বাহিরে পানি দিয়েছি।
যশোর বিএডিসির সহকারী প্রকৌশলী (সৌর) সোহেল রানা বলেন, হুমায়ুন কবীর বাবু কোন লাইসেন্স দেওয়া হয়নি। আমি নির্দেশ দিয়েছি পাইপ তুলে নেয়ার জন্য। কিছু দিনের মধ্যে পাইপ তুলে নিবে বাবু।’

অভিযোগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.