Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
  • বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী
  • ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়
  • অভয়নগরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা অতঃপর থানায় অভিযোগ 
  • অনুকূল আবহাওয়া : আগাম মুকুলে খুশি শার্শার আমচাষীরা
  • শ্যামনগরে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল
  • মাগুরায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
  • হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অভিনন্দন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান, প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লেখক গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সভাপতি মো. আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.