Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জব্দকৃত ৬ ট্রাক ছাড়াতে ছাত্র প্রতিনিধিকে ভাটা মালিক সমিতির চেক !

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশেষ প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় জব্দকৃত ৬টি ট্রাক মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলেন ইউএনও ভূপালী সরকার। এদিকে এই ঘটনায় গোপনে সাকিব আহম্মেদ জীবন নামের কথিত এক ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে ৬০ হাজার টাকার ব্যাংক চেক নেয়ার অভিযোগ উঠেছে।
ঝিকরগাছা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা ট্রাকগুলো ছেড়ে দেয়ার বিপক্ষে প্রথমে অবস্থান নেয় এমনকি মামলার বাদী নিজেরা হবে বলে ঘোষণা দেন।

পরবর্তীতে তাদেরই এক ছাত্র প্রতিনিধি সাকিব আহম্মেদ জীবন উপজেলা ইটভাটা মালিক সমিতির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সাথে গোপন আঁতাতের মাধ্যমে ৬০ হাজার টাকার চেক (নং-০৫৫৪১১০৯৯) নেন। যা ৮ জানুয়ারি বেসিক ব্যাংক ঝিকরগাছা শাখা থেকে সাকিব আহম্মেদ জীবনের এনআইডি কার্ড নং-৬৪৫৫২২১৫৫৩ চেকের সাথে জমা দিয়ে উত্তোলন করা হয়েছে মর্মে তথ্য মিলেছে।
এছাড়া ৬০ হাজার টাকা উত্তোলনের একটি অডিও রের্কড ও টাকা উত্তোলনের তথ্য স্বীকার করেছেন অভিযুক্ত সাকিব আহম্মেদ জীবন। যা সংবাদকর্মীদের হেফাজতে রয়েছে।

এসব তথ্য প্রমাণ দেখে যশোর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আসলাম উদ্দিন রবিন সাংবাদিকদের বলেন, কথিত ওই ছাত্র তাদের (বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের) সাথে প্রতারণা করেছে।
চেক কেলেংকারী ফাঁস হওয়ার আগে ছাত্র প্রতিনিধিরা ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ও ঝিকরগাছার সাংবাদ কর্মীদের বিরুদ্ধে টাকা নিয়ে ট্রাক ছেড়ে দিতে তদবির করা হয়েছে মর্মে অভিযোগ তোলেন।

প্রসঙ্গত, সোমবার ৬ জানুয়ারী গভীররাতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার কম্বল বিতরণ করে ফেরার পথে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের নারাঙ্গালী মোড় সড়ক থেকে অবৈধ ভাবে মাটি-বালি বহনের অভিযোগে ৬টি ট্রাক থানার পুলিশ জব্দ করেন। ঝিকরগাছা থানায় জায়গা সংকটের কারণে ট্রাকগুলো উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়। এবং পরবর্তীতে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, তিনি কারোরই সুপারিশ গ্রহণ করেননি। ডিসি স্যারের পরামর্শে ড্রাইভারদের মুচলেকা নিয়ে জব্দকৃত ৬টি ট্রাক ছেড়ে দেয়া হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইউএনও স্যারের নির্দেশে ট্রাকগুলো জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছিল। বাদী পাওয়া না যাওয়ায় মামলা নিতে পারেনি। পরে ইউএনও স্যার মুচলেকা নিয়ে ট্রাক গুলো ছেড়ে দিয়েছেন।
ঝিকরগাছা পেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ট্রাক না ছাড়তে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বিপক্ষে কঠোর অবস্থানে ছিল। অথচ পরদিন কবির এন্টারপ্রাইজ থেকে দেয়া ৬০হাজার টাকার চেক নিয়েছে। এছাড়া ট্রাক ছাড়াতে থানা পুলিশ ও সাংবাদিকরা টাকা নিয়েছে মর্মে আঙ্গুল তুলেছিল। অথচ পরবর্তীতে ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধেই টাকা নেয়ার সত্যতা মিলেছে। যা দুঃখজনক।

চেক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

August 28, 2026

পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

August 28, 2026

যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

August 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.