Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Tutustu perusteellisesti nettikasinon asetuksiin palvelun ohjeita lukien
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বহিস্কৃত যুবদল নেতা জনির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

banglarbhoreBy banglarbhoreJanuary 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বহিস্কৃত প্রচার সম্পাদক ইসকেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে মামলাটি করেছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।

মামলায় কামরুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালনকালে দলীয় শৃংখলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং যশোর জেলা বিএনপি’র সুপারিশে তাকে গত ১৭ ডিসেম্বর জেলা যুবদলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যশোর জেলা বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিনিয়ত তার ফেসবুক আইডি থেকে লাইভে এবং ফেসবুকে নানা প্রকার কুৎসা রটনা, ভীতি প্রদর্শন, বিদ্বেষমূলক মিথ্যা বক্তব্য প্রদান ও প্রচার করছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ফেসবুক লাইভে আসামি মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বিদ্বেষ সৃষ্টিকারী মিথ্যা অভিযোগ করেছে যে, পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, সেখান থেকে তাকে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসামি উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি এবং আইনশৃংখলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে এমন বক্তব্য প্রচার করেছে। আসামি আইনশৃংখলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অভিযোগ করে যে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে ভারতে পালাতে সাহায্য করেছে এবং যুবদলকে যুবলীগে পরিণত করেছে। আসামি মূলত বিদ্বেষ সৃষ্টি ও বিশৃংখলা সৃষ্টি করে আইনশৃংখলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড করছে।

মামলার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ইসকেন্দার আলী জনির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা রেকর্ড হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.