Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ
  • ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
  • সিজারের ২৮ দিন পর প্রসূতির মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ
  • ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
  • ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তদন্তপূর্বক ডিসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

চৌগাছার বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট
banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুটের বিষয়ে তদন্তপূর্বক জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ চৌগাছার বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পেপার ক্লিপিং-এর চিত্রপ্রতিতিলিপি এতদসঙ্গে প্রেরণ করা হল। এমতাবস্থায় প্রকাশিত সংবাদের সতত্যা পাওয়া গেলে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে বলা হলো।’

চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নেওয়া এ বাওড়টির মাছ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা গত ৫ আগস্ট থেকে দখল করে নিয়েছে। তারা টানা চার মাস ধরে প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছে। ১২ ডিসেম্বর সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডারদের বাধার মুখে পড়ে। সশস্ত্র ক্যাডার বাহিনী হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেয়। এর ফলে সমিতির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চৌগাছার বল্লভপুর বাঁওড় নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

    October 13, 2026

    ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে

    October 13, 2026

    সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.