Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
  • বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী
  • ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়
  • অভয়নগরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা অতঃপর থানায় অভিযোগ 
  • অনুকূল আবহাওয়া : আগাম মুকুলে খুশি শার্শার আমচাষীরা
  • শ্যামনগরে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল
  • মাগুরায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
  • হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অভিনন্দন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাঘের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে শীত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাঘের দ্বিতীয় সপ্তাহে যশোরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গেল কিছুদিন শীত একটু জেঁকে বসছেও বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। একই সাথে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে দুপুরের পরে সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা না থাকাতে দুরূহ হয়ে পড়ে জীবনযাপনে। যশোর বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন অফিসের তথ্যমতে, যশোরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
সকালে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথ। গাছের পাতা, ফসলের খেত আর ঘাসের ওপর থেকে ঝরছে শিশির বিন্দু। ঘন কুয়াশার কারণে সকাল বেলা সড়কের যানবাহনগুলো চলেছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে। কেউ সবজি খেতে সংগ্রহ করছেন সবজি, কেউ বা তা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে। আবার কেউবা হালচাষ করছেন কৃষিজমিতে। অনেকেই বোরো রোপনের জমি পরিচর্যা ও রোপন করতেও দেখা গেছে। সকালে মনিরামপুর থেকে শহরে আসা আব্দুল হক নামে এক ব্যক্তি বলেন, ‘আজকে খুপ ঠান্ডা বাপু। ফজর থেকে ঠান্ডা। আবার ঘন নের (কুয়াশায়) কিছু দেখা যায় না।’
পুলেরহাট এলাকার জমিতে সকালে বোরো ক্ষেত চাষে ব্যস্ত নুরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে ঠান্ডা পড়ছিলো। বাতাসের সঙ্গে রোদ ছিল। এ জন্য শীতটা কম মনে হয়েছে। তবে আজ ভোর রাত থেকেই কুয়াশায় ১০ হাত দূরেও দেখা যায় না। কুয়াশার কারণে আজকে বেশি শীত লাগছে।’
শহরের সার্কিট হাউজের সামনে এক রিকসাচালক জানান, ‘সকাল থেকে ছিলো কুয়াশা। রোদের দেখা ছিলো না, দুপুরের পরে কিছুটা রোদ উঠলেও তাপ ছিলো না। তাই শীত কমেনি। মনে হচ্ছে ক’দিন এমন থাকবে।’
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, এবার যশোরে তেমন তীব্র শীত ও কুয়াশা দেখা মেলেনি। ফলে সবজি বা রোরো ধানের বীজতলা তেমন একটা নষ্ট হয়নি। এখন কুয়াশা বেশি হলে তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভবনা নেই।

বেড়েছে শীত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.